
ধূমপান ও অ্যালকোহল
আমি কতটা ধূমপান করতে পারি?
সকল ধূমপায়ীরই ধূমপান বন্ধ করা উচিত। ধূমপান টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আপনি দিনে যত বেশি সিগারেট খান, আপনার টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তত বেশি।
আমি কতটা অ্যালকোহল পান করতে পারি?
আপনাকে অ্যালকোহল পরিহার করা উচিত। যদি পান করার ইচ্ছা থাকে, পুরুষদের দিনে দুইটি এবং মহিলাদের দিনে একটি স্ট্যান্ডার্ড ড্রিঙ্কের বেশি পান করা উচিত নয়। অতিরিক্ত পান (পুরুষদের জন্য সপ্তাহে ১৫ বা তার বেশি, মহিলাদের জন্য ৮ বা তার বেশি) শরীরের ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। এক স্ট্যান্ডার্ড ড্রিঙ্কে ১০ গ্রাম বা ১২.৫ মিলিলিটার অ্যালকোহল থাকে।
তথ্যসূত্রঃ
Shi, L., Shu, X. O., Li, H., Cai, H., Liu, Q., Zheng, W., Xiang, Y. B., & Villegas, R. (2013). Physical activity, smoking, and alcohol consumption in association with incidence of type 2 diabetes among middle-aged and elderly Chinese men. PloS one, 8(11), e77919. https://doi.org/10.1371/journal.pone.0077919
Diabetes UK: Alcohol and diabetes, 2021. https://www.diabetes.org.uk/guide-to-diabetes/enjoy-food/what-to-drink-with-diabetes/alcohol-and-diabetes
Diabetes Australia: Should I drink alcohol, 2021 https://www.diabetesaustralia.com.au/food-activity/eating-well/should-i-drink-alcohol/
