
স্বাস্থ্যকর জীবনধারা আমার জন্য এত গুরুত্বপূর্ণ কেন?
একটি স্বাস্থ্যকর জীবনধারা ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়।
ফিনল্যান্ডের একটি ডায়াবেটিস প্রতিরোধ গবেষণায় দেখা গেছে, যাঁরা জীবনধারা উন্নত করেছেন, তাঁদের মধ্যে পরবর্তী ৩.২ বছরে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৫৮% কম ছিল।
মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যখন তারা:
নিয়মিত ব্যায়াম করে
ওজন কমায়
খাদ্যতালিকায় আঁশের পরিমাণ বাড়ায়
খাবারে চর্বির পরিমাণ কমায়
তথ্যসূত্রঃ
Lindström, J., Louheranta, A., Mannelin, M., Rastas, M., Salminen, V., Eriksson, J., Uusitupa, M., Tuomilehto, J., & Finnish Diabetes Prevention Study Group (2003). The Finnish Diabetes Prevention Study (DPS): Lifestyle intervention and 3-year results on diet and physical activity. Diabetes care, 26(12), 3230–3236. https://doi.org/10.2337/diacare.26.12.3230
